বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

চুনারুঘাটে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৬০২ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা সীমান্তের দীঘির পাড় অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা ও এক কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন- দেওরগাছ গ্রামের অলিউর রহমান অলি (৩৩) ইনাতাবাদ বাঘারুক গ্রামের আবুল কালামের ছেলে মোঃ সুমন মিয়া(২৮)। বিজিবি- ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, পিবিজিএম, পিবিজিএমএস জানান, বাল্লা বিওপির মোঃ ইউসুফ আলী এর নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা বাল্লা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দিঘীরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি ভারতীয় গাঁজা, ০১ টি মোটর সাইকেল (হেলমেট সহ), ০৩ টি মোবাইল ও ৪২,৩৬৭/- নগদ টাকাসহ উল্লেখিত আসামীদেরকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়। ১২জুন সন্ধায় আটক কৃতদেরকে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com