রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

হবিগঞ্জে বিদ্যুৎ চুরি, দুজনকে ১৪ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪৪৭ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় মিটার ছাড়াই লাইন থেকে সরাসরি সংযোগ দিয়ে দিনের পর দিন বিদ্যুৎ ব্যবহার করার পর অবশেষে ধরা পড়েছে দুই ব্যবসায়ী। পরে দুই ব্যবসায়ীকে ১৪ লাখ ৪ হাজার টাকা জরিমানা করে নিয়মিত মামলা দায়ের করেছে পিডিবি। একই সাথে বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ সংযোগ। বৃহস্পতিবার গভীর রাতে হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা এই অভিযান পরিচালনা করেন। এ সময় পিডিবির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা জানান, উমেদনগর এলাকার ব্যবসায়ী শেখ সুমন তার ব্যবসাপ্রতিষ্ঠানসংলগ্ন স্থানটি ভাড়া দেন মাওলানা হামিদুর রহমানকে। হামিদুর রহমান সেখানে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। হামিদুর রহমানকে শেখ সুমন অবৈধভাবে সরাসরি বিদ্যুৎ লাইন দিয়ে প্রতিমাসে ১২ হাজার টাকা আদায় করেন। বিষয়টি আমাদের নজরে আসলে সেখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে তাদের দুই কর্মচারীকে আটক করা হয় এবং লাইন বিচ্ছিন্ন করা হয়। পরে শেখ সুমন ও হামিদুর রহমানের বিরুদ্ধে ১৪ লাখ ৪ হাজার টাকা জরিমানা করে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com