শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

মাধবপুরে কাভার্ড ভ্যান- পিকাআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪১৬ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শুক্রবার (১২জুন)সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বেলঘর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়,ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর নামক স্থানে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকাআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনা স্থলে ৫ জন গুরুতর আহত হয়।পরে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আহতরা হলেন,ব্রহ্মনবাড়িয়া জেলার সরাইলের জাহির মিয়া(৪৫)ও হান্নান মিয়া(৪৪)।আর সিলেটের জৈন্তাপুরের ইমন মিয়া(২০),আর দক্ষিণ সুরমার মিজানুর রহমান(৩০),ফায়েজ মিয়া (৫০)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com