রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

মাস্ক না পরায় মাধবপুরে ৮ জনকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৩২ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি : মাধবপুর বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ৮ জনকে ৪৫০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) দুপুরে মাধবপুর পৌরশহরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুরে থানার এসআই আলাউদ্দিন।
জানা যায়, মাস্কের ব্যবহার নিশ্চিত করতে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন মাধবপুর পৌরশহরের অভিযান চালায়। এ সময় মাস্ক না পরার দায়ে ৮ জনকে ৪৫০০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করে প্রশাসন।
এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নির্বাহী আয়েশা আক্তার বলেন, এই অভিযান চলমান থাকবে,মাস্ক পরিধান বাধ্যতামূলক হলেও অনেকে তা না পরে বাইরে বের হচ্ছেন। মাস্ক পড়া বাধ্যতামূলক করতে শহরে অভিযান চালানো হয়েছিল। এ সময় মাস্ক না পরায় ৮জনকে জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com