রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৭০০ টাকা জরিমানা। সোমবার (৮জুন) বিকালে উপজেলার আমতলী ও দেওরগাছ বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালানোর কারনে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। এ সময় চুনারুঘাট থানা পুলিশের একটি দল তাদের সহযোগীতা করেন। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় চুনারুঘাটবাসীকে বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্বাস্থ্য বিধি অনুযায়ী প্রতিটি মার্কেটের সামনে জীবাণুমুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য দোকান মালিক সমিতির সকল সদস্যদের উপজেলা পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
ইতোমধ্যে চুনারুঘাটে ৫৪ জন করোনা ভাইরাস এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং ১ জন মারা গেছে। সচেতনতার অভাবে চুনারুঘাটে করোনা ভাইরাসের সংক্রমণ আরো মারাত্মক আকার ধারণ করতে পারে মর্মে উপজেলা স্বাস্থ্য বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com