সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

মাধবপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ❗স্বামী আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪০৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলায় আগুনে পুড়ে মাছুমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। কেরোসিন অথবা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। মৃতের স্বামী আল আমিনকে (৩৫) আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাছুমা। একইদিন রাতে আল আমিনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের জমসেদ মিয়ার ছেলে।
মাছুমা ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। প্রায় ১২ বছর পূর্বে আল আমিনের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে ৩ সন্তানের জনক-জননী তারা। কিছুদিন পূর্বে আল-আমিন দ্বিতীয় বিয়ে করেন। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল কাইয়ুম হবিগঞ্জের খবর কে জানান, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত শনিবার স্বামীর বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় মাছুমাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু ঘটে। তিনি আরো বলেন, মাছুমার পিত্রালয়ের লোকজন পুলিশকে জানিয়েছে তাকে পেট্রোল অথবা কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে স্বামীর বাড়ির লোকজন জানিয়েছেন, রান্না করার সময় আগুন লেগে মারা গেছেন মাছুমা। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর হবিগঞ্জের খবর কে জানান, আটকের পর আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com