সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

পুরোপুরি লকডাউন হচ্ছে সিলেট বিভাগ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৪১১ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ দেশের কয়েকটি এলাকাকে রেড জোন ঘোষণা করে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে, যার মধ্যে বিবেচনাধীন রয়েছে সিলেট বিভাগ লকডাউন।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সিলেটকে রেড জোনের আওতায় বিবেচনা করায় এ নিয়ে রোববার বিকেল ৩টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভা আহ্বান করা হয়েছে।
সভা থেকে সিদ্ধান্ত এলে তৎক্ষণাৎ সিলেটকে লকডাউন ঘোষণা করা হতে পারে। আর লকডাউন হলে এক উপজেলার মানুষ অন্য উপজেলায় যেতে পারবেন না। তাছাড়া সরকারের যেসব নির্দেশনা থাকবে, তা বাস্তবায়ন করবে স্থানীয় প্রশাসন।
দেশের করোনার জন্য ঝুঁকিপূর্ণ তালিকায় আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার সর্বশেষ আপডেট করা তালিকায় সিলেট বিভাগের সব ক’টি জেলাকেই বলা হচ্ছে পুরোপুরি লকডাউন। বিভাগের জেলাগুলো হলো হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট।
এর মধ্যে রেড জোনে করোনার বিশেষ গাইডলাইন অনুযায়ী কঠোর হবে পুলিশ। এছাড়া গ্রিন জোনে সতর্কতা এবং ইয়েলো জোনে সংক্রমণ যেন আর না বাড়ে সেজন্য পদক্ষেপ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com