সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ ৩ যুবক আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪৩০ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার এলাকা থেকে আড়াই কেজি গাঁজা ৩ যুবক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হল- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর চরবাগড় গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে শাওন হোসেন(১৯), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গংগোধবাসা বাড়ী গ্রামের কালাম ফকিরের ছেলে সোহেল ফকির (২৩) এবং ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মমিন হোসেনের ছেলে আকাশ হোসেন (২১)।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী হবিগঞ্জের খবর কে জানান, শুক্রবার ৫ জুন সকালে ধর্মঘর বিওপির হাবিলদার মহসিন হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল ধর্মঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৩ যুবক কে আটক করে এবং তাদের নিকট থাকা ব্যাগ তল্লাশী করে ২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com