মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

চুনারুঘাট সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন… সভাপতি- আলাউদ্দিন, সেক্রেটারী- রায়হান ও সাংগঠনিক সম্পাদক- জুবায়ের

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ একদল তরুণ মূলধারার সাংবাদিকদের নিয়ে চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর ২০২০-২০২১ সালের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল মঙ্গলবারে (০২জুন ২০২০ইং) সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় খন্দকার আলাউদ্দিনের সভাপতিত্বে ও রায়হান আহমেদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদ এর চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর চুনারুঘাট প্রতিনিধি রায়হান আহমেদকে সাধারণ সম্পাদক ও জি বাংলা টিভির মীর জুবায়ের আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহাম্মদ তরফদার মাসুমকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির শাহজাহান মিয়াকে সহ-সভাপতি, দৈনিক বিবিয়ানার এসএম শওকত আলীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, চ্যানেল এস এর এসএম জিলানী আখনজিকে অর্থ সম্পাদক, দৈনিক প্রভাকরের মিজানুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশের নাজিরুজ্জামান শিপনকে দপ্তর সম্পাদক, বাংলাদেশ এক্সপ্রেসের শাকিমকে সমাজকল্যাণ সম্পাদক, হবিগঞ্জ প্রতিদিন ডট কমের কাজী মিজানকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, জনমত নিউজের শেখ ইসমাইল হোসেন তুহিনকে কার্যনির্বাহী কমিটির প্রথম নির্বাহী সদস্য ও প্রথম সেবা ডট কমের এফএম খন্দকার মায়াকে সদস্য করে ১৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির মনোনীত সদস্যরা সকলের নিকট দোয়া প্রত্যাশী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com