শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

মানবদেহে উৎপাদিত গ্যাস করোনা চিকিৎসায় ব্যবহার হবে?

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৮৮ বার পঠিত

প্রথমসেবা ডেক্সঃ সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬২ লাখ ৬৭ হাজার চারশ ৮৮ জন এবং মারা গেছে তিন লাখ ৭৩ হাজার নয়শ ৬১ জন। কিন্তু এখন পর্যন্ত করোনার কোনো টিকা বা চিকিৎসার ওষুধ আবিষ্কার হয়নি।
চিকিৎসকরা করোনাভাইরাসে আক্রান্তদের নানা রকম লক্ষণ দেখে চিকিৎসা দিচ্ছেন। করোনার কার্যকর ও কম খরচে চিকিৎসার জন্য গবেষকদের মনোযোগ আকর্ষণ করেছে শক্তিশালী একটি গ্যাস।
মানুষের শরীরে তৈরি নাইট্রিক অক্সাইড করোনার চিকিৎসায় ব্যবহার হওয়ার বিষয়টি পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানিরা। গবেষণায় দেখা গেছে, রক্তনালী স্বাভাবিক রাখতে এবং ফুসফুস থেকে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকভাবে চলাচলে সহায়তা করছে নাইট্রিক অক্সাইড।
নাক কিংবা মুখের মাধ্যমে নাইট্রিক অক্সাইড ব্যবহারের ফলে করোনা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় থাকা রোগীরা সুফল পাচ্ছেন বলেও দাবি করেছেন গবেষকরা।
ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা গবেষণাটি করছেন। চার লাখ মার্কিন ডলার বাজেটে গবেষণাটি করা হচ্ছে। আর গবেষণাটির নাম দেওয়া হয়েছে স্যানোটাইজ রিসার্চ।
গবেষক দলের প্রধান ক্রিস মিলার বলেছেন, এটা সত্যিই গুরুত্বপূর্ণ, আমরা শিগগিরই পরীক্ষা শেষ করবো।
তারপর এর অনুমোদনের ব্যাপারে কথা হবে। তিন-চার মাসের মধ্যে সব কাজ শেষ করতে পারবো বলে মনে হচ্ছে।
তিনি আরো বলেন, নাইট্রিক অক্সাইডের সহায়তায় রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাবে এবং ফুসফুস সচল রাখতে সহায়তা করবে।
সূত্র : সিটিভি নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com