সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া মার্কেটের দোকানগুলো পরিদর্শন করেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। শনিবার বিকেল ৫ টায় পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও মার্কেটর মালিকদের শান্তনা দেন। তিনি বলেন, যারা এই প্রতিষ্ঠানের মালিক তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের পাশে আছি, আপনারা চিন্তা করবেন না। আপনাদের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবে সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ পত্রিকা চুনারুঘাট প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ। শুক্রবার রাত দেড়টায় চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারে কাদির মিয়া সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে যায় মার্কেটের পাঁচটি দোকানসহ গোডাউন। আগুনে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান। চুনারুঘাট থানার পুলিশ প্রশাসন, স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার ব্রিগেডের ইউনিট এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com