সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

মধ্যরাতে চুনারুঘাটে ৪টি দোখান আগুনে পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৪৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আসে। স্থানীয়রদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট । তবে এর আগেই ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটির উপরে।

প্রতক্ষদর্শীরা জানান, রাতে মধ্যবাজারের কাদির মিয়ার মার্কেটের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর দু’টি ইউনিট কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌছায়।

তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কয়েকজন আঘাতপ্রাপ্তও হয়েছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল কসমেটিক্স, মোবাইল পার্টস ও ভেরাইটিজ স্টোরসহ অন্যান্য মালমাল।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী হাবিবুর রহমান বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের সদস্যরা। কিন্তু ততক্ষণে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com