বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

মাধবপুরে ফেসবুকে পোষ্ট দেখেই ত্রান পাঠালেন ইউএনও

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪৫৮ বার পঠিত

শেখ জাহান রনি,মাধবপুর :হবিগঞ্জের মাধবপুরে ফেসবুকে পোষ্ট দেখে অসহায় বৃদ্ধার কাছে ত্রাণ পাঠালেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় মাধবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা বোরহান উদ্দিন খাঁন রুবেলের ফেসবুক অ্যাকাউণ্টে একটি পোষ্ট দেন। উপজেলার আদাঐর গ্রামের ৬০ বছর বয়সী কাসেম আলী নামের এক বৃদ্ধা অনেক দিন ধরে না খেয়ে জীবন যাপন করছেন। পোষ্টে তিনি অসহায় বৃদ্ধার প্রতি মানবিক হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।

ফেসবুকে পোস্ট দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ কাসেম আলীর বাড়িতে ত্রান পৌঁছে দেয়। চাল, ডাল, আলু, সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কাসেম আলীর হাতে তুলে দেন।

এ সময় আবেগ আপ্লুত হয়ে কাসেম আলী বলেন, করোনার কারনে বাড়ি থেকে বের হতে পারি না। খেয়ে না খেয়ে দিন কাটছে আমার। আমি ত্রান পাবো ভাবতেই পারিনা। আমার মনে হচ্ছে আল্লাহর নির্দেশে আপনি আমাদের জন্য ত্রান নিয়ে এসেছেন। দোয়া করি আল্লাহ আপনার ভাল করুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ বলেন, উপজেলার অনেক প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া অনেক মানুষ রয়েছেন সাংবাদিক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের মাধ্যমে তথ্য পেয়ে আমরা সাধ্যানুযায়ী ত্রাণ পৌছে দিচ্ছি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com