সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা

মাধবপুরে ১ প্রবাসীকে হত্যার অভিযোগ পরিবারের দাবি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৮২ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর:হবিগঞ্জের মাধবপুরে প্রবাসীর কাছ থেকে টাকা নিতে তাকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইদন মিয়া (৪৫) কে শুক্রবার বিকেলে ঢাকা নিয়ে যাবার পথে মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি পূর্ব পরিকল্পনা করে এ ঘটনা করা হয়েছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইদন মিয়ার ভাই ফিরোজ মিয়া সর্দ্দার জানান, বৃহসম্পতিবার রাত ১০ টার দিকে কিছু লোক তার ভাই ইদন মিয়া কে ঘর ঢেকে একই গ্রামের মান্নান মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে ইদন মিয়া কে শরবত জাতীয় কিছু খাওয়ানো হয়। এরপর ইদন মিয়ার সঙ্গে থাকা টাকা নিয়ে তাকে মারপিট করে রাস্তায় ফেলে যায়।

ইদন মিয়া কে রাস্তায় পরে থাকতে দেখে তার মামাত ভাই সবুজ বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা ইদন মিয়া কে আশংকা জনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে কতৃব্যরত চিকিৎসক ইদন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন। শুক্রবার বিকেলে ইদন মিয়া কে ঢাকা নিয়ে যাবার পথে পথিমধ্যে ইদন মিয়ার মৃত্যু হয়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) মোর্শেদ আলম জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন লোক মিলে ইদন মিয়াকে মারপিট করে টাকা পয়সা নিতে চায়। মারপিটে ইদন মিয়ার মুখ দিয়ে রক্ত বের হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতলে নিয়ে যায়। শুক্রবার ইদন মিয়াকে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। ঢাকা নিয়ে যাবার সময় পথিমধ্যে ইদন মিয়া মারা যান। প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড মনে হচ্ছে। তবে এখন পযন্ত কোন মামলা বা অভিযোগ করেনি নিহতের পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com