মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

মাধবপুরে ভারতীয় ফেনসিডিল ও হুইস্কিসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৫ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি ॥মাধবপুরে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কি সহ মোঃ ইমাম হোসেন ইমন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মো: আসাদ মিয়া (৪২)পালিয়ে যায়। ইমাম হোসেন ইমন নরসিংদী জেলার সদর উপজেলার উত্তর সুবার পুর গ্রামের মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে এবং তার সহযোগী মোঃ আসাদ মিয়া নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুড়ের পাড় গ্রামের মৃত আহাম্মদ মেম্বার এর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সারে ৬ টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কি সহ মো ইমাম হোসেন ইমনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মো: আসাদ মিয়া পালিয়ে যায়। এসময় পুলিশ মাদক পাচার কাজে ব্যাবহৃত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল ( ঢাকা মেট্রো -গ-২১-৪২৭১) আটক করে। ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com