বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

চুনারুঘাটের হক শাহ’র মাজারের গান বাজনা ও অশ্লীলতা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৯ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা হক শাহ মাজারে ওরসের নামে গান-বাজনা,মদ, গাজা, জুয়া, অশ্লীলতা ও বেহায়ানাপনা বন্ধের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বাসুল্লা বাজার পয়েন্টে বিশগাঁও মুসলিম জনতার উদ্যোগে হক এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপত্বি করেন বাসুল্লা মাদ্রাসার মুহতামিম মাওলানা আঃ মন্নান।হাফেজ আঃ হান্নানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের উপজেলার সভাপতি মাওলানা আজিজুল হক চৌধুরী,সহ সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, মুনসুর আহমদ,আঃ মান্নান রাব্বানী,ফয়জুর রহমান শামীম, আঃ কাদির, শফিক মিয়া,কাজী দরবেশ আলী, মোঃ আবু তাহের, মোঃ রজব আলী, মোঃ শফিউল আলম, মোঃ আল আমিন প্রমুখ।

উল্লেখ্য,গত বছর ওই মাজারে ওরসের নামে অশ্লীলতা ও বেহায়াপনার কারণে দুটি পক্ষের মাঝে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে মামলাও হয়।
ওই এলাকায় ইসলাম বিরোধী সকল প্রকার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের জন্য বক্তারা প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com