শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

পইলে তিন দিন ব্যাপী সম্পূর্ণ বিনামূল্য চক্ষু শিবিরের উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : বিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট ৩১৫এ২ এর উদ্যোগে ও শহীদ এনাম স্মৃতি সংঘ, পইল এর সহযোগিতায় তিন দিন ব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শহীদ এনাম স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডি আই জি জয়দেব কুমার ভদ্র। পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, লায়ন আক্তারুজ্জামান, লায়ন ডা. নুরুল ইসলাম, লায়ন ডা. সৈয়দ হামেদুল হক, কবি তাহমিনা বেগম গিনি, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, শহীদ এনাম সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন রাসেল ও জাহির মিয়া প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আর্ত মানবতার সেবায় এমন অনন্য নজির স্থাপনের জন্য লায়ন্স ক্লাব ও এনাম সংঘের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতেও মানব সেবার এই ধারা অব্যাহত রাখার আহবান জানান। উল্লেখ্য, শহীদ এনাম স্মৃতি সংঘের শতাধিক স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমে শিবিরের প্রথম দিনে প্রায় এক হাজার দরিদ্র রোগীকে চক্ষু চিকিৎসা সেবা সহ ডায়াবেটিক পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও হৃদরোগ সম্পর্কিত পরামর্শ দেয়া হয়। রবিবার ও সোমবার বাছাইকৃত রোগীদের মধ্য থেকে দুই শত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ সার্জন দ্বারা সেলাই বিহীন অপারেশনের মাধ্যমে ল্যান্স সংযোজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com