রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও এমপি আব্দুল মজিদ খানের শচীন্দ্র কলেজ পরিদর্শন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫০৭ বার পঠিত

গতকাল শনিবার বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে পরিকল্পনা মন্ত্রী এমপি এমএ মান্নান ও বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান শচীন্দ্র কলেজ পরিদর্শন করেছেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ মন্ত্রী এবং এমপিকে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে অভিনন্দন জানায়। পরিদর্শনকালে মন্ত্রী ও এমপি শচীন্দ্র কলেজের একাডেমিক বিষয়াদি ও কলেজের অগ্রগতি ও শিক্ষার উন্নতি সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর সাথে এক সংক্ষিপ্ত সময়ে আলোচনা ও মতবিনিময় করেন। এসময় পরিকল্পনা মন্ত্রী কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের সুস্বাস্থ্য কামনা করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com