সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

পড়ালেখা করে মানুষের মত মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে হবে- প্রতিমন্ত্রী এড: মাহবুব আলী

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯৭ বার পঠিত

কাজী মাহমুদুল হক সুজন: বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন পড়ালেখা করে মানুষের মত মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে হবে। বিদুৎ শুধু টেলিভিশন দেখে অপচয় না করে, পড়ালেখায় কাজে লাগাতে হবে। তবেই সমাজ হবে শিক্ষিত,দেশ হবে উন্নত। তিনি শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার রামশ্রী সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সৈয়দ জিয়াউর রহমান ও সৈয়দা মনোয়ারা বেগম শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও প্রৌকশলী সৈয়দ নকিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ ফরিদা বেগম,প্রফেসর ইলিয়াস বকত চৌধুরী জালাল,চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,আলহাজ্ব সনজু চৌধুরী, মোঃ রমিজ উদ্দিন,চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক,সৈয়দ তৌফিকুর রহমান,এন ইউ মান্না প্রমুখ। তাছাড়া বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্টানে বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন ছাত্রছাত্রীর মধ্যে নগদ টাকা সার্টিফিকেট প্রদান করা হয়। ওই বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সৈয়দা ফাহমিদা রহমান প্রথম মাষ্টার্স সমাপ্ত করায় স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর পূর্বে মন্ত্রী দুর্গাপুর বাজারে একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্তাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com