শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

মাধবপুরের বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ॥ পর্যটন খাত থেকে বৈদেশিক অর্থ উপার্জন করা সম্ভব

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৯ বার পঠিত

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেন, পর্যটন শিল্পের আয় দিয়ে একটি দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে। বিমান নিয়ে পরামর্শক নিয়োগ করা হয়েছে। আগামী ১৫ মাসের মধ্যে পরামর্শক তাদের প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদন অনুয়ায়ী মাস্টার প্ল্যান করে দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটানো হবে। যাতে পর্যটন খাত থেকে বৈদেশিক অর্থ উপার্জন করা যায়।

শুক্রবার সকালে মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের ৩ হাজার ৭শ ৪৯জন শ্রমিকদের মাঝে ১ কোটি ২৭ লাখ টাকার চেক বিতরন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বলেন আওয়ামীলীগের দর্শন হচ্ছে অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির উন্নয়ন করা। মুক্তিযোদ্ধে চা শ্রমিকরাও অকাতরে রক্ত দিয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্ঠনির জন্য সরকার ৭৫হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে বিতরন সভায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সাবেক সাধারন সম্পাদক সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, মিজানুর রহমান, এরশাদ আলী, সমাজসেবা কর্মকর্তা সুলায়মান মুজুমদার, শ্রমিক নেতা রবিন্দ্র গৌড়, প্রদিপ গৌড় প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com