সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে রাস্তা নিয়ে হামলায় আহত ব্যক্তির মৃত্যু ॥ গ্রেফতার ২

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৩৭৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাট উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে রাস্তা নিয়ে হামলায় আহত ইউনুছ মিয়া(৩৫) এর মৃত্যু হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার ভোর সকাল প্রায় ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ইউনূছ উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামের কিতাব আলীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের আব্দুল জলিল ওরফে কমলা মিয়া(৬৫) ও আব্দুল হাই(৫০)। এর আগে চুনারুঘাট থানায় নিহত ইউনুছ মিয়ার মামা ওয়াহেদ খান সোনা মিয়া বাদী হয়ে মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে বিকেলে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর কবিরসহ একদল পুলিশ অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেফতার করেন। ঘটনার বিবরণে জানা গেছে, ৭ জানুয়ারি বিকেলে রাস্তা নিয়ে দুইপক্ষের মধ্যে হামলা হলে ইউনূছ মিয়াসহ ৭ জন আহত হয়। ইউনূছ মিয়ার মারা যাওয়ার সংবাদটি নিশ্চিত করে এসআই জাহাঙ্গীর কবির বলেন- এ ঘটনায় দুইজনকে গ্রেফতার হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে ঢাকা থেকে লাশ বাড়িতে নিয়ে এসে মঙ্গলবার দিবাগত রাতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানান এলাকার মেম্বার মোঃ জসিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com