বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

বাহুবলে শত্রুতার বহি:প্রকাশ,ক্ষুদ্র কৃষকের শিম ও খিরা গাছ কেটে উজার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৪৭৮ বার পঠিত

বাহুবল হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলার সুতিন গ্রামের ক্ষুদ্র কৃষক ইয়াকুত মিয়ার আয়ের একমাত্র কৃষি ফসল শিম ও খিরা ক্ষেতের সমুদয় গাছ কেটে নষ্ট করে ফেলেছে একদল অজ্ঞাত দুর্বৃত্ত।

ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এমন অমানবিক কান্ডটি ঘটিয়েছে শত্রুরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়। গতকাল সকালে কৃষক ইয়াকুত মিয়া নিজের একমাত্র আয়ের উৎস ওই শিম ও খিরা ক্ষেতের মাঝে গেলে তিনি দেখতে পান খিরা ও শিম গাছগুলো উপড়িয়ে ও কেটে নষ্ট করে ফেলেছে কে বা কারা।

এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়। দেখেই তিনি রীতিমত হতাশ হয়ে পড়েন। তার এ অবস্থা দেখে অনেকেই দু:খ প্রকাশ করে তাকে শান্তনা দেয়ার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দাগণ। খবর পেয়ে উপজেলা কৃষি অফিসের লোকজনও সরেজমিনে পরিদর্শন করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ অবস্থা দেখে অনেকেই মন্তব্য করে বলেন- যারাই এই অমানবিক কাজটি করেছে তারা দেশ ও জাতির শত্রু। তারা পশু, কোন ফসল নষ্ট করা মানে দেশের মানুষের খাদ্য চাহিদায় আঘাত হানা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াকুত মিয়া থানায় মামলা করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com