বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

চুনারুঘাট কালিশিরী হত-দরিদ্রের মাঝে হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৯ বার পঠিত

আজিজুল হক নাসির চুনারুঘাট: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশীরি গ্রামের মানবিক সংগঠন হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের উদ্যোগে ১শ ২০জন হত-দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। (২৭ ডিসেম্বর) শুক্রবার দুপুরে কালিশিরী বাজারে পুলিশ সদস্য রিপন আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট ইমরান লস্কর। এসময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আজগর আলী, সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ চান মিয়া লস্কর, মোঃ আঃ হাই, মোঃ আব্দুর রহিম, কাজী কাওছার, নোমান হোসাইন, রাসেল ভূইয়া, মিলন মিয়াসহ স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত শীত বস্ত্র বিতরনে প্রবাস থেকে সহযোগীতা করেন সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হাসান শিবলী ভূ্ইয়া ও মহরম আলী হোসেন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, মূলত এ সংগঠনটি সমাজের ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে থাকে। উপস্থিত বক্তারা সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও সংগঠনের চলমান সামাজিক কার্যক্রম যাতে সব-সময় অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করেন । উল্লেখ্য, সংগঠনটি প্রবাসী ও এলাকার যুব সমাজের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com