মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

জিহাদী বইসহ বাহুবলে হেযবুত তাওহীদের ৫ সদস্য আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বাহুবলে জিহাদী বই বিতরণ করার সময় বিতর্কিত সংগঠন হেযবুত তাওহীদের সদস্য অভিযুক্ত দুই নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার মিরপুর বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল গ্রামের মৃত ছমেদ আলীর মেয়ে জহুরা ফাইজা (১৭), একই উপজেলার রাজিউড়া গ্রামের নুরুজ মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), আদ্যপাশা গ্রামের আরজু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৭), মো. ফজর আলীর ছেলে আনোয়ার আলী (২৭) ও লস্করপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে হেযবুত তাওহীদের সদস্যদের অপতৎপরতা বৃদ্ধি পায়। গতকাল শনিবার দুপুরে উপজেলার মিরপুর বাজারে ১৪-১৫ জন নারী তিনটি দলে বিভক্ত হয়ে সাধারণ লোকদের মাঝে বিভিন্ন জিহাদী বই বিতরণ করেন। আড়ালে থেকে তিনজন পুরুষ তিনটি দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের জিহাদী বই বিতরণ ও আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন সংগঠনের ব্যাপারে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দুই নারীসহ ৫ জনকে আটক করে জনতা। এ সময় বাকিরা পালিয়ে যায়।

পরে বাহুবল থানা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ ও এএসআই শাহিদুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসেন। এ সময় তাদের সাথে থাকা বিপুল পরিমাণ জিহাদী বই জব্ধ করা হয়।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে হেজবুত তাওহীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসলে আককৃতদের তাদের জিম্মায় দিয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com