রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

আইন শৃঙ্খলা রক্ষায় এ্যাওয়ার্ড পেলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন: আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সার্ক এ্যাওয়ার্ড পেলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। গত ৩০ নভেম্বর বিজয়নগর, ঢাকার অরনেট থ্রি স্টার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় “সার্ক অ্যাওয়ার্ড ২০১৯” ও সনদপত্র পেলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হক। সনদপত্রে উল্লেখ আছে যে, আপনি আন্তরিকতার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রেখেছেন। নিঃসন্দেহে আপনার এই অবদান কৃতিত্বপূর্ণ। আপনি দেশ ও জাতীর গৌরব। এই অসামন্য কৃতিত্বের জন্য আপনাকে সার্ক কালচারাল ফোরামের পক্ষ থেকে সনদ পত্র প্রদান করা হলো। সনদপত্রে সার্ক কালচারাল ফোরামের প্রধান উপদেষ্টা বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, সার্ক কালচারাল ফোরামের কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে তাকে সার্ক এ্যাওয়ার্ড ২০১৯ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, ওসি শেখ নাজমুল হক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন। কর্মতৎপরতা বৃদ্ধির মাধ্যমে অত্র উপজেলায় অপরাধ দমন, সার্বিক নিরাপত্তাদান ও পুলিশি সেবা মানুষের কল্যানে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কমিটির সহযোগিতা নিয়ে সাহসিকতার সাথে বিভিন্ন অপরাধ ও সমস্যা মোকাবেলা করে ইতিমধ্যে পুলিশি সেবারমান সর্বসাধারণের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ওসি শেখ নাজমুল হক নেত্রকোনা জেলার মদন থানার বীর মুক্তিযোদ্ধা শেখ সহাজ উদ্দিনের পুত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com