বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চুনারুঘাটে নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৪ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। সারাদেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাটেও পালিত হয়েছে নিরাপদ সড়ক চাই(নিসচা)-এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।’পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিসচা’র চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে রবিবার (পহেলা ডিসেম্বর) বেলা ১১ টায় পৌরশহর প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি।ডাকবাংলা রোড থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে এসে মিলিত হয়ে শুরু হয় পথসভা।প্রেসক্লাব সেক্রেটারি জামাল হোসেন লিটনের পরিচালনায় পথসভায় সভাপতির বক্তব্য প্রদান করেন নিসচা ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির সরকার,সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ওয়াহেদ,সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু,নুর উদ্দিন সুমন,শেখ মোঃ হারুনুর রশিদ,অরাজনৈতিক সংগঠন সৃজনশীল মেধা বিকাশের সভাপতি সাইফুর রাব্বীসহ আরো অনেকেই।

উল্লেখ্য,১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলোমেলো হয়ে যায় নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের জীবন। কারণ এ বছরের ২২ অক্টোবর তার একটি ছবির শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তার স্ত্রী জাহানারা কাঞ্চন। শোকার্ত ইলিয়াস কাঞ্চন এরপর সিদ্ধান্ত নিয়েছিলেন আর সিনেমাও করবেন না! কিন্তু সব ভেবে রিলের নায়ক থেকে রিয়েল লাইফের প্রতিবাদী নায়ক হয়ে দাঁড়িয়ে যান রাস্তায়! গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’(নিসচা) নামের সংগঠন।প্রিয়জনকে হারানোর পর থেকেই অন্যদের প্রিয়জন বাঁচানোর আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com