শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দিলেন সিলেটের গৃহিণীরা।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪৫৭ বার পঠিত

সেবা ডেস্ক।। লাগামহীন ঘোড়ার মতো পেঁয়াজের মূল্য এখন। প্রতিনিয়তি বাড়ছে পিয়াজের দাম। ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এরকম অবস্থায় সিলেটে পিয়াজ না খাওয়ার ঘোষণা সম্বলিত পোস্টার হাতে মানববন্ধন করেছেন গৃহিণীরা।
বুধবার(২৭ নবেম্ভর) বিকালে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজক ছিলেন নগরীর বিভিন্ন এলাকার বেশকিছু নারী। এসময় তারা বিভিন্ন ধরনের লেখা সম্বলিত পোস্টার হাতে নিয়ে পেঁয়াজের দামের ঊর্ধগতির প্রতিবাদ জানান।

গৃহিণীদের হাতে পোস্টারে লেখা ছিল ১০ দিন পেয়াজ খাবো না, পিয়াজ কিনবো না, পেঁয়াজ ছাড়া রান্না হয়,পেঁয়াজ ছাড়া রান্না করুন, প্রভৃতি। চৌহাট্টা এলাকা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে গৃহিণীদের এই মানববন্ধন ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

তাঁরা মনে করেন সারাদেশের সর্বস্তরের মানুষ যদি এভাবে পেঁয়াজ বর্জন করে তাহলে অসাধু সকল পেঁয়াজের মজুদদারদের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া সম্ভব।মানববন্ধনকারীদের অনেকেরই এমন ধারনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com