সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

চুনারুঘাটে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী ক্লাব সদস্যদের নিয়ে নেটওয়ার্কিং সভা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৩৮৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন : সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে কিশোর-কিশোরী ক্লাবের সুবিধাবঞ্চিত সদস্যদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ নভেম্বর ) সোমবার দুপুরে উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, চুনারুঘাট উপজেলা সিআরএফ কর্মকর্তা রোমানা মুক্তা, প্রজেক্ট কো-অর্ডিনেটর তারিফা চৌধুরী, প্রজেক্ট অফিসার হাফিজ উদ্দিন, সহকারী প্রজেক্ট অফিসার ইউসুফ আলী, সমাজ কর্মী রেদওয়ান আলী খান ,রুমা মজুমদার প্রমুখ। সভায় বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের প্রায় ৩৭ জন সদস্য অংশগ্রহণ করে। সভায় ক্লাবের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সফলতা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন । অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ও আইনগত অপরাধ। বাল্যবিয়ের ফলে মেয়ে শিশুর জন্য অধিকার লঙ্ঘন হয়। প্রত্যেক কিশোর-কিশোরীর শারীরিক ও মানসিক পরিপূর্ণতা লাভের জন্য একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। কিন্তু অভিভাবকরা বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন না থাকায় কন্যা শিশুদের অল্প বয়সে বিয়ে দিচ্ছে। ফলে মেয়েরা অল্প বয়সে বিয়ে হয়ে স্কুল থেকে ঝরে পড়ে। তাই মেয়ে শিশুদের সুরক্ষার জন্য মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছরের আগে বিয়ে নয়। কিশোরীদের ভালোর জন্য বাল্যবিবাহ বন্ধ করা করতে কিশোরীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানান। প্রয়োজনে সরকারের হেল্প লাইন নম্বরের সাহায্য নেওয়ার কথা বলেন। এর মাধ্যমে বাল্যবিয়ে সহজেই রোধ করা যাবে বলে মনে করেন তারা। বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে অভিভাবক, কিশোর-কিশোরী, ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোর- কিশোরী ক্লাবের সদস্যরা মিলে বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর প্রকল্পের সহায়তায় এমসিপিআই আওতায় কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহণে এই নেটওয়ার্কিং সভার আয়োজন করা হয়, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা তাদের নানা ধরনের সমস্যা, সফলতার গল্প ও আগামীদিনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে শিশু বিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও কর্মসূচির আলোকে জেলায় ইউনিসেফের সহায়তায় এমসিপিআই প্রকল্পের মাধ্যমে জেলার চুনারুঘাট ৩৭টি ও বানিয়াচং ৪০টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। এই কর্মসূচি কিশোর-কিশোরীদের কমতায়ন, সচেতনতা বাড়ানো, তাদের অভ্যাস ও আচরণগত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সেবা ও সহায়ক পরিবেশ তৈরিতে অবদান রেখে চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com