বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

বাহুবলে দুই স্কুল ছাত্রীকে তুলে নেয়ার দায়ে সিএনজি চালক ও বখাটের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বাহুবলে দুই স্কুল ছাত্রীকে জোর পূর্বক অটোরিক্সায় তোলে নেওয়ার দায়ে এক বখাটেকে একমাস ৭ দিন ও অটোরিক্সা চালককে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার অপরাহ্নে সহকারী কমিশনার (ভূমি) হিমেল রিছিল-এর নেতৃত্বাধিন ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আব্দাকামাল গ্রামের ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির দু’ছাত্রী ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটি সিএনজি অটোরিকশা তাদের পাশে থামে এবং তাতে থাকা এক যাত্রীবেশী বখাটে ঐ ছাত্রীদের অটোরিকশায় উঠতে বলে। তারা উঠতে না চাইলে টানাহেছড়া করে তাদের অটোরিকশায় তোলা হয়। পরে ঐ ছাত্রীদের বিদ্যালয়ের কাছে নামিয়ে দিয়ে অটোরিকশাটি চলে গেলে ছাত্রীরা তাদের সহপাঠীদের ঘটনা জানায়। অবস্থায় ঐ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও স্থানীয় লোকজন অভিযুক্ত চালকসহ অটোরিকশা ও যাত্রীবেশী বখাটেকে আটক করে পুলিশে দেয়। আটককৃতরা হলো- উপজেলার ভাটপাড়া গ্রামের সবুজ মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২০) ও একই গ্রামে বসবাসকারী হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামের আব্দুর রশিদ-এর পুত্র অটোরিকশা চালক নাঈম ইসলাম (১৯)। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বখাটে জাহাঙ্গীর আলমকে একমাস ৭ দিন ও চালক নাঈম ইসলামকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com