বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৮ জেলে নিখোঁজ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪২০ বার পঠিত

সেবা ডেস্ক।।উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল রয়েছে সমুদ্র।

এরই মধ্যে সমুদ্র থেকে ফেরার পথে পটুয়াখলীর একটি মাছ ধরার ট্রলার ডুবে অন্তত ১৮ জেলে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ জেলেদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার বঙ্গোপসাগর থেকে তীরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ শুরু হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। ছয় ঘণ্টার ব্যবধানে ঘূর্ণিঝড় কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজারে ৪ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এমন অবস্থায় সারাদেশের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com