বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার।

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্কেভেটরসহ ইজারাদার আটক ৫ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৩৫ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।।চুনারুঘাট উপজেলার উবাহাটা বালু মহাল থেকে দেড় লক্ষ সিএফটি বালু,একটি স্কেভেটর জব্দ সহ ইজারাদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতিমার এক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে এসব কার্যক্রম করা হয়।ইওএনও জানান,উবাহাটা,করিমপুর ও হরিপুর মৌজার খোয়াই নদীর অংশ বালু উত্তোলনের জন্য সরকার কাউকে কোন ইজারা প্রদান করেনি।

উত্তোলনকৃত অবৈধ বালু

সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ইজারাদার প্রণজিৎ বাবুকে আটক ও ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। এসময় একটি স্কেভেটর জব্দ করা হয়।৪ টি ড্রেজার মেশিন ও প্রায় ১০০ মিটার পাইপ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এবং প্রায় দেড় লক্ষ সিএফটি বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই’র জিম্মায় রাখা হয়েছে।জব্দকৃত বালু আগামী সোমবার (১১ নভেম্বর)বিকাল ৪ টায় উপজেলা ভূমি অফিসে ওপেন নিলাম ডাক দেওয়া হবে।আগ্রহী বালু ক্রেতাগণদের উল্লেখিত নিলাম ডাকে উপস্থিত হয়ে বালু ক্রয় করার আহবান ও জানান ইউএনও।অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশন-এর জেলা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ চৌধুরী সহ আরো অনেকেই।ইউএনও বলেন পৌরসভার পাকুড়িয়া বালু মহাল ও অবৈধ।সকল অবৈধ বালু মহাল ও বালু খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com