বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

বাহুবলে কারের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪১৭ বার পঠিত

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে প্রাইভেট কার চাপায় মোজাহিদ মিয়া (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(৭ নভেম্বর)সকাল সাড়ে ৯ টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতলী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোজাহিদ উপজেলার শেওড়াতলী গ্রামের শেখ আব্দুল আজিজ এর পুত্র ও স্থানীয় স্বস্থিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
জানা যায়, নিহত স্কুল ছাত্র পাশ্ববর্তী গ্রাম হাসনাবাদ তার চাচাতো বোনের বাড়িতে গিয়েছিল।সেখান থেকে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেট একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মোজাহিদের মৃত্যু হয়। ঘাতক কারটি পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের বাবা- মা ও পাড়া-প্রতিবেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কলিজা ছেড়া ধন সন্তান হারিয়ে মোজাহিদের বাবা-মা পাগল প্রায় হয়ে গেছেন। সন্তান হারানোর বেদনায় বার বার মুর্ছা যাচ্ছিলেন তারা।
খবর পেয়ে ঘটনার পর পরই বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক নিহতের বাড়িতে গিয়ে নিহতের মা বাবাকে শান্তনা প্রদান করেন, এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com