শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

লাখাইয়ে ৩শত বস্তা সরকারী চাল জব্দ ॥ দুই ডিলারের ডিও বাতিল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৫৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ লাখাইয়ে হতদরিদ্রদের ১০টা কেজি দরে বিক্রির চাউল আত্মসাতের চেষ্টাকালে ৩শত বস্তা চাউল জব্দ করা হয়েছে। শনিবার রাতে ও রবিবার সকালে পৃথক অভিযানে এই চাউল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। জব্দকৃত চাউল সেপ্টেম্বর মাসে বিতরণ করার কথা ছিল। কিন্তু ওই দুই ডিলার সেপ্টেম্বর মাসের চাউল বিতরণ না করে আত্মসাতের জন্য গোডাউনে মজুদ করে রেখেছেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে চালাগুলো জব্দ করেন।

শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা বাজারে ডিলার আতাউর রহমান এর গুদামে গিয়ে দেখতে পান ২৩২ বস্তা চাউল মজুদ রয়েছে। এ সময় তিনি এই চাউল জব্দ করেন। পরে তিনি উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ছানিপুর বাজারে আবুল ফজল ইমনের গোডাউনে যান। এ সময় ইমন গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই গোডাউনে আরেকটি তালা লাগিয়ে চলে আসেন।

রবিবার সকাল ১১ টার দিকে পুণরায় সেখানে গিয়ে গোডাউনের তালা ভেঙ্গে দেখতে পান ৬৮ বস্তা চাউল মজুদ রয়েছে। এসময় তিনি চালের বস্তাগুলো জব্দ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার জানান, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাউল রয়েছে। জব্দকৃত চাউলের পরিমান ৯ হাজার কেজি বা ৯ মেট্টিক টন। এই চাউল ৩শ দরিদ্র পরিবারের মাঝে বিতরণের কথা ছিল। সেপ্টেম্বর মাসের চাউল বিতরণ না করে ওই দুই ডিলার অক্টোবর মাসের চাউল তুলতে গেলে খবর পাওয়া যায় সেখানে অনেক চাউল বিতরণ করা হয়নি। সেই খবর পেয়েই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ডিলাররা বলেছেন, লাখাইর লোকজন ঢাকায় বেশী থাকেন তাই যথাসময়ে বিতরণ সম্ভব হয়নি। খাদ্য কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপাদত ওই দুই ডিলারের ডিও বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com