শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

হবিগঞ্জে দ্বিতীয় দিনে পুরাতন খোয়াই নদীর অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭৬ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জের পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে আরো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদসহ প্রশাসনের কর্মকতারা।

অভিযানের দ্বিতীয় দিনে পুরাতন খোয়াই নদীর ভিতরে অবৈধভাবে দখল করে রাখা প্রায় অর্ধশতাধিক স্থায়ী স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরাতন খোয়াই নদীর প্রায় ৫ কিলোমিটার অংশজুড়ে ছয় শতাধিক অবৈধ দখলদার রয়েছে। নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনতে দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, পুরাতন খোয়াই নদীর পাড়ে গড়ে উঠা সকল অবৈধ স্থাপান উচ্ছেদ করা হবে। নদীকে নদীর জায়গায় ফিরিয়ে দেয়া হবে। নিয়মিতি এ অভিযান চলবে।

উল্লেখ্য, গত তিন দশকধরে শহরের জলাবদ্ধতা নিরশনে পুরাতন খোয়াই নদী পুণরুদ্ধারের দাবী জানিয়ে আসছেন হবিগঞ্জবাসী। দীর্ঘদিন পরে হলেও উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com