শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাট মুড়ারবন্দে পবিত্র আশুরা পালিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৬১ বার পঠিত

মোজাম্মেল হক চুনারুঘাট।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ হযরত সৈয়দ সিপাহশালার নাসির উদ্দিন (রঃ) সহ ১২০ আউলিয়ার মাজারে পবিত্র আশুরা পালন করা হয়েছে। এ উপলক্ষে (১০সেপ্টেম্বর মঙ্গলবার) বিকেলে মুড়ারবন্দ কুতুব মঞ্জিলের মোকামে পাঞ্জাতনের খাদেম পীরজাদা পীর সৈয়দ মানিক শাহ চিশতির নেতৃত্বে এক বিশাল তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি মোকামে পাঞ্জাতন থেকে বের হয়ে কাজিরখিল হযরত কাজী শামসুদ্দিন (রঃ) এর মাজার হয়ে মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ কুতুবুল আউলিয়ার মাজারের সামনে সম্পন্ন হয়।

মিছিলে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়েছে । এসময় উপস্থিত ছিলেন – মাজারের মোতাওয়াল্লী সৈয়দ শফিক আহমেদ চিশতী, সৈয়দ ইউনুস শাহ চিশতী, সৈয়দ শাহনেওয়াজ, সৈয়দ শাহ আলম, শাহ আব্দুর রাজ্জাক চিশতী, সৈয়দ রুবেল আহমেদ চিশতী, সৈয়দ জহিদ, সৈয়দ জুনেল, সৈয়দ শাওন, মোঃ মোতালিব মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিকে বিকাল সাড়ে ৩টায় মুড়ারবন্দস্হ পীরের তরিকত সৈয়দ ফিরোজ শাহ চিশতী (রঃ) মাজার থেকে মাজারের খাদেম নজরুল শাহ চিশতী ও সোহেল শাহ চিশতীর নেতৃত্বে এক বিশাল তাজিয়া মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন – সৈয়দ কবির আহমদ চিশতী, সৈয়দ ভিংরাজ মিয়া চিশতী, সৈয়দ মঈন উদ্দিন আহমেদ চিশতী ও সিদ্দিক আলী চিশতী। ওই তাজিয়া মিছিলে হাজার হাজার ভক্তবৃন্দর ঢল নামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com