মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত

চুনারুঘাটে স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী সোহাগ শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৪৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ চুনারুঘাটে স্কুল ছাত্রী অপহরণ মামলার পলাতক আসামী সোহাগ মিয়া (১৭) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার উল্লেখিত সময়ে চুনারুঘাট থানার এসআই আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ নতুন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামী সোহাগ মিয়াকে গ্রেফতার করে। আটককৃত আসামী সোহাগ মিয়া উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের কামাল মিয়ার পুত্র। পরে ওই দিন দুপুরেই তাকে কারাগারে প্রেরণ করা হয়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৯ মে রাত সাড়ে ৮টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের ইয়াছিন মিয়ার কন্যা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমি আক্তার (১৩)কে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে একই উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সোহাগ মিয়া।

এ ঘটনায় গত ২৬ জুন অপহৃতার পিতা ইয়াছিন মিয়া বাদী হয়ে সোহাগ মিয়া ও তার পিতা কামাল মিয়াকে আসামী করে চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা করেন। এ প্রেক্ষিতে থানার এসআই আল-আামিন অভিযান চালিয়ে গত ২৯ জুন দুপুরে সোহাগের বাড়ি থেকে স্কুল ছাত্রী সুমি আক্তারকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দেন। পরে ভিকটিম উদ্ধারের ১২ দিন পর অপহরণকারী সোহাগকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com