বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

শ্রীমঙ্গলে তক্ষকসহ হবিগঞ্জের চার পাচারকারীকে আটক করেছে পুলিশ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৪৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে তক্ষকসহ হবিগঞ্জের চারজনসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০/১২ লাখ টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করা হয়। সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার শান্তিবাগ আবাসিক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-বাহুবল উপজেলার অলুয়া গ্রামের আব্দাল মিয়ার ছেলে মুশাহিদ মিয়া (৩৫), হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের সামছুল হক মিয়ার ছেলে আলী হাসান মাসুক (৩০), একই উপজেলা আব্দাখাই গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে আফরুজ মিয়া (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের আরফিন মিয়ার ছেলে কাউছার মিয়া (২৪) ও শ্রীমঙ্গল থানার শান্তিবাগ এলাকার মৃত আকবর উল্লাহ্ ছেলে আব্দুস সালাম (৫৫)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান- শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের আরফিন মিয়ার ছেলে কাউছার মিয়া দীর্ঘদিন ধরে তক্ষকটি পালন করে বড় করে। সকালে সিলেটের একটি চোরাকারবারী কাছে বিক্রির উদ্দ্যেশ্যে শ্রীমঙ্গল শান্তিবাগ এলাকার একটি বাসায় সহযোগিদের নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় পাঁচ পাচারকারীকে আটক করে এবং তক্ষকটি উদ্ধার করে। পরে বিকেলে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com