শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার

বাহুবলের দত্তপাড়ায় ঝুঁকিপূর্ণ রেলব্রীজ দুর্ঘটনার আশঙ্কা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৪৪৪ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ।। বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দত্তপাড়াস্থ যোজনাল নদীর উপর স্থাপিত একটি রেলব্রীজ ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। যেকোন সময় ব্রীজটি ভেঙ্গে মারাত্বক দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট রেল লাইনের উপর বৃটিশ আমলে স্থাপিত ওই ব্রীজটি দীর্ঘদিন ধরে ‘লক্কর-ঝক্কর’ অবস্থায় রয়েছে। প্রতিদিন ব্রীজটির উপর দিয়ে যাতায়াত করে ১০/১২টি ট্রেন। পারাপারের সময় ব্রীজে সৃষ্টি হয় কাঁপুনি। নেই অধিকাংশ স্লিপারের নাট-বল্টু। স্লিপার গুলো আটকানো হয়েছে কাঠ ও বাঁশ দিয়ে। ইতিমধ্যে কাঠ ও বাঁশে ধরেছে পঁচন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা নারায়ন চক্রবর্তী জানান, সিলেটের কুলাউরায় রেলব্রীজ ভেঙ্গে যাবার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িছে পড়েছে। দীর্ঘদিন ধরে মেরামত না হওয়া এ ব্রীজটিও যেকোন সময় ভেঙ্গে যেতে পারে। ঘটতে পারে বড় ধরনের প্রাণহানী। এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহন জরুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com