শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চুনারুঘাটের ভুয়া ডাক্তার প্রদীপকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।চেম্বার সিলগালা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৪৮৭ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট।। চুনারুঘাট উপজেলার বাল্লা রোডের ভুয়া ডাক্তার প্রদীপ কুমার দেব নাথের চেম্বারে রোগীদেরকে বেআইনীভাবে চিকিৎসা প্রদানের কারণে ১৫ হাজার টাকা জরিমানাসহ তাঁর চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিষ্ট্র্যাট স.ম আজহারুল ইসলাম।আজ রোববার বিকাল সাড়ে ৫টায় থানার একদল পুলিশসহ এ অভিযান পরিচালনা করা হয়।ম্যাজিষ্ট্র্যাট স.ম আজহারুল ইসলাম জানান,পূর্বে কয়েকবার প্রশাসনের মাধ্যমে প্রদীপকে অবৈধভাবে চেম্বারে বসে রোগী দেখতে নিষেধ করা হয়। কিন্তু সে প্রশাসনিক আইনকে অমান্য করে প্রতিনিয়তই রোগী দেখে আসছে।তিনি বলেন,প্রদীপের কোন বৈধ সনদ নেই।এমতাবস্হায় সে যদি রোগীদেরকে চিকিৎসা নামের অপচিকিৎসা দিয়ে আসে তাহলে যে কোন সময় যে কোন রোগীর ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।চুনারুঘাট উপজেলার রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ভুয়া ডাক্তার প্রদীপকে জরিমানা করা হয়েছে এবং চেম্বার সিলগালা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com