শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বানিয়াচঙ্গে ইউপি মেম্বারসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৪৭২ বার পঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জুয়াখেলা অবস্থায় হাতে নাতে এক ইউপি সদস্য সহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের কাগাপাশা বাজার থেকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন, কাগাপাশা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম চৌধুরী। তিনি চানপুর গ্রামের মৃত জিলাদার চৌধুরীর ছেলে। হায়দরপুর গ্রামের মৃত মারফত মিয়ার ছেলে মাজুম মিয়া, চানপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে ফারুক মিয়া, একই গ্রামের প্রভাত দাশের ছেলে পরিমল দাশ ও কাগাপাশা গ্রামের জিলাই মিয়ার ছেলে এরশাদ মিয়া। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবিরের নেতৃত্বে এক দল পুলিশ। কাগাপাশা বাজারের এক চায়ের স্টল থেকে পাঁচ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়াখেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। শুক্রবার দুপুরে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক বলেন, জুয়া আইনের মামলায় তাদেরকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com