রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

চুনারুঘাটে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৪৪০ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।চুনারুঘাট।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের আলিনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত কলেজ ছাত্র আলীনগর গ্রামের মেম্বার বাড়ীর সফিক মিয়ার একমাত্র ছেলে।

সে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পড়ুয়া ছাত্র।

জানা যায়, শুক্রবার ভোরে বৃষ্টির মধ্যে বাড়ির পার্শ্বের জমিতে মাছ ধরতে যায় সুজন। তখন হঠাৎ একটি বজ্রপাতে আহত হলে তাৎক্ষনিক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

একই সময় উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডীছড়া চা বাগানের বেলাবিল কানা লাল মুন্ডার গোয়াল ঘরে বজ্রপাতে একটি বড় মহিষ ও একটি গরু মারা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com