শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মৌলভীবাজারে ৪৮ ঘন্টায় ৬ লাশ!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৫৪১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: মাত্র ৪৮ ঘন্টার ব্যাবধানে মৌলভীবাজারে ৬জন লাশ হয়েছেন। এরমধ্যে রয়েছে কিশোরী, বৃদ্ধ, নারী ও যুবক। গত দুই দিনে ঘটেছে হত্যা, আত্মহত্যার মত ভয়ংকর সব ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে এইসব ঘটনার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে কিছু ঘটনায় গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় শহিদ উল্যা (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। আদমপুর ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন কাউওয়ার গলা গ্রামে করিম মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে সর্বশেষ পুলিশ জনিয়েছে।

অপরদিকে বড়লেখা উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে লামিয়া আক্তার (১৪) ও শাম্মি আক্তার (১২) নামের দুই খালাতো বোন মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বড়লেখা উপজেলার উত্তর পকুয়া গ্রামে তারা পুকুরে গোসল করতে নামে কিন্তু সাঁতার না জানায় দুজনে পানিতে তলিয়ে যায়। বড়লেখার উত্তর শাহবাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ (তদন্ত) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সকাল ৮টার দিকে এই উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর এলাকায় পান্না বেগম (৩০) নামে এক গৃহবধুকে তার স্বামী ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। পারিবারিক কলহের জেরে স্বামী মতছিনের ছুরি দিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

অন্যদিকে রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজনগর উপজেলার তারাচং গ্রামে হালিমা বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর বাড়ির লোকজন মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বললেও বাবার বাড়ির লোকজনের দাবি তাকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা আব্দুল খালিক বাদি হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। পুলিশ নিহতের স্বামীকে গ্রেফতার করেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এদিকে মৌলভীবাজার শহরের রবিবার বিকালের সোনাপুরে আলমগীর হোসেন (২৭) নামের এক ওয়ার্কসপ শ্রমিক রহস্যজনক মুত্যু হয়েছে। নিহতের পরিবার জানায় পারিবারিক কলহের জেরে আলমগীর আত্মহত্যার নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে।

সুত্রঃ সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com