রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রী খুন ॥ ঘাতক পলাতক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৪৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জে মাদকসেবী স্বামীর হাতে মুক্তিরাণী দাস (৪০) নামে এক এক স্ত্রী খুন হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার পুর্ববড়চর গ্রামের কিশোর দাসের স্ত্রী। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হপাসাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শায়েস্তাগঞ্জ থানার (ওসি) আনিছুজ্জামান জানান, মুক্তিরাণী দাস ও তার স্বামী কিশোর দাস উপজেলার অলিপুর এলাকায় বসবাস করে একটি কোম্পানিতে কাজ করে আসছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াধি নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কিশোর দাস তার স্ত্রীকে উপর্যপূরি কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে আশংকা জনক অবস্থায় সিলেটে প্রেরণ করেন। ওসি আরো জানান, নিহত মুক্তা রানীর দাসের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তার স্বামী নেশাগ্রস্থ ছিল। সে পলাতক রয়েছে। পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে। এদিকে, মুক্তিরানী দাসের মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে তার পরিবারের মধ্যে। দ্রুত তার স্বামী কে গ্রেফতার করে আইনেও আইনের আওতায় আনার দাবী তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com