বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে কলেজ ছাত্রের হাতে এক চা ব্যবসায়ী খুন “ঘাতকসহ আটক ৩

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৫১৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রের ফিকলের আঘাতে চা স্টল ব্যবসায়ী শাহজাহান (৩০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে হাজী ফিরোজ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় ঘাতক অনার্স ১ম বর্ষের ছাত্র খাটুরা গ্রামের সোলেমান মিয়ার ছেলে সবুজ মিয়া (২২), তার ভাই সোহাগ (২০) এবং তাদের মা নুরনাহার (৫৫) কে আটক করেছে।
মাধবপুর থানার এসআই এখলাছুর রহমান জানান, নিহত শাহজাহান মিয়া ও কলেজ ছাত্র সবুজ মিয়ার মধ্যে টাকা পাওনাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এক মাস আগেও এ নিয়ে শাহজাহান ও সবুজের মধ্যে স্থানীয় হাজী ফিরোজ আলী মার্কেটের সামনে ঝগড়া হয়। গতকাল শনিবার দুপুরে চা দোকান ব্যবসায়ী শাহজাহান পাওনা টাকা চাইলে সবুজ মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সবুজ বাড়ি থেকে ফিকল এনে শাহজাহান মিয়াকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়া নিহত হন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com