মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন

বালুবাহী ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে গ্রামবাসী রাস্তা অবরোধ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৫৯৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার পারকুল রাস্তায় বালুবাহী ট্রাক্টর চলাচল বন্ধের দাবী জানিয়েছেন গ্রামবাসী। ছাড়া গ্রামবাসী এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সূত্র জানায় ২২মে শ্রীবাড়ি, দারাগাঁও, টিলাগাঁও কোনাউড়া ৪ গ্রামের লোকজন পারকুল রাস্তা দিয়ে বালুবাহী ট্রাক্টর চলাচলের প্রতিবাদ জানায়। গ্রামবাসী ও বালু খেকোদের মধ্যে এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবী জানিয়েছে শান্তপ্রিয় লোকেরা। এ অভিযোগে জানা গেছে, টিলা ও সমতল নিয়ে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাকাজুরা ও মনিপুর এলাকা। এখানের বাসিন্দারা শান্তপ্রিয়। পাহাড়ি এলাকা হওয়ায় বালু খেকোদের নজর পড়ে এ স্থানটিতে। পরিবেশ বিপন্ন করে প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। যার ফলে টিলা ও রাস্তার মারাত্মক ক্ষতি হচ্ছে। এসবের প্রতি তোয়াক্কা না করে চক্রের সদস্যরা দিবারাত্রী বোমা মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে। আলাপকালে স্থানীয়রা জানায়, প্রতিদিন লাখ লাখ টাকার বালু বিক্রি করা হলেও পরিবেশের বারটা বেজে গেছে। মনিপুর ও হাকাজুরার টিলা ও সমতল এলাকা থেকে বালু উত্তোলন করে পারকুল চা বাগানের প্রায় ৪ কিলোমিটার রাস্তা ব্যবহার করে ট্রাক-ট্রাক্টর করে বালুগুলো আনা নেওয়া করা হচ্ছে। এতে করে রাস্তাটির বেহাল দশায় পতিত হয়েছে। এ রাস্তা দিয়ে গ্রামবাসী চলাচল করেত দুর্ভোগে পড়তে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com