বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

হবিগঞ্জের পইলে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৪৭০ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে বিষধর সাপের কামড়ে সাথী আহমেদ নামের এক স্কুল ছাত্র মারা গেছে। সে পইল গ্রামের সেলিম আহমেদেও পুত্র। সূত্র জানায়, গত শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায় সাথী। সেখানে বিষধর একটি সাপ তাকে কামড় দিলে পরিবারের লোকজন ওই গ্রামের এক কথিত উজার কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর উজা একটি মোরগ, লাল সালু কাপড় ও মিষ্টি এনে ঝাড়ফোক শুরু করে। দুই ঘন্টা অতিক্রম হলে তার জ্ঞান ফিরে আসেনি। এ সময় উজা বলে তাকে মাইচ্চা আলদে কামড় দিয়েছে। আমার পক্ষে তাকে সুস্থ্য করা সম্ভব নয়। দ্রুত তাকে কলা গাছের বোড়ায় তুলে নদীতে ভাসিয়ে দেও। হয়তোবা বেচে যাবে। কিন্তু পরিবারের লোকজন উজার কথা না শুনে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার রাতে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু কিছুক্ষন পর সে মারা যায়। ওসমানী মেডিকেল কলেজের ডাক্তার জানান, তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে এলে তাকে বাচানো যেত। সে স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com