মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত

মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মঞ্জু মিয়ার বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৪৮৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। জেলার চুনারুঘাট উপজেলার নরপতি মুড়ারবন্দ এলাকায় ৫২ শতক জমির মধ্যে অবস্থিত ইকরা জুনিয়র হাইস্কুল। ২০০৭ সালে প্রতিষ্ঠা পাওয়া এ স্কুলের শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে তিনশত। ১৬ জন শিক্ষকের মাধ্যমে স্কুলে সুশিক্ষা প্রদান করা হচ্ছে। দিন দিন স্কুলটি এগিয়ে যাচ্ছে।
এরমধ্যে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মুসলিম উদ্দিন পরিকল্পনা গ্রহণ করেন। তিনি স্কুলটিকে এমপিওভূক্ত করাতে কাজ শুরু করেন। কিন্তু তিনি এগোতে পারছিলেন না।
এ ব্যাপারে আলাপকালে ডাঃ মুসলিম উদ্দিন বলেন- অবশেষে স্কুলটিকে এমপিওভূক্ত করার জন্য উপজেলার ঘরগাঁও গ্রামের পীর মুর্শেদ কামালের মুরিদ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মোঃ মঞ্জু মিয়ার সাথে পরামর্শ করি।
মঞ্জু মিয়া আমাকে বলেন, এমপিওভূক্ত করতে হলে বিভিন্ন দপ্তরে উৎকুচ দিতে হয়। তা না হলে কোনদিনই এমপিওভূক্ত হবে না। এ প্রেক্ষিতে ২০১৫ সালে ৩ লাখ ১৫ হাজার টাকা মঞ্জু মিয়ার কাছে প্রদান করি। ২০১৬ সালের নভেম্বর মাসে এমপিওভূক্ত বন্ধ হয়ে গেলে মঞ্জুর কাছে এ টাকা ফেরত চাই।
অবশেষে পীর মুর্শেদ কামালের মাধ্যমে মঞ্জু ২ লাখ ৪০ হাজার টাকা দিতে সম্মত হয়। কিন্তু কিছুদিন অতিবাহিত হলেও সে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে মঞ্জুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও কোন ফল আসেনি। বিষয়টি নিয়ে স্কুলে আলোচনা করি। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মতি দেন এ ব্যাপারে মানববন্ধন করার জন্য।
১৮মে শনিবার স্কুল প্রাঙ্গণে ‘ইকরা স্কুলকে এমপিওভূক্ত করার কথা বলে টাকাআত্মসাত করায় হবিগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মঞ্জু মিয়ার বিরুদ্ধে’ এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে প্রশাসনের কাছে টাকা আত্মসাতকারী মোঃ মঞ্জু মিয়ার বিচার দাবী করেন। ডাঃ মুসলিম উদ্দিন বলেন, বিচার না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। তিনি আরো বলেন- মঞ্জুর স্বীকারোক্তিমূলক রেকর্ড রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com