সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

চুনারুঘাটে ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৫৮৪ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ চুনারুঘাট।। চুনারুঘাট পৌর শহরে ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ১৯ মে রবিবার দুপুরে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) স ম আজহারুল ইসলাম।
এ সময় শহরের কাঁচা বাজারের মুদি ব্যবসায়ী আবুল কালামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ৫ হাজার টাকা ও ওজনে কম দেওয়ায় মাছ ব্যবসায়ী ছমির আলীকে ৪৬ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ভূমি অফিসের সার্ভেয়ার মনির হোসেন, থানার এসআই আলী আজহার ও একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) স ম আজহারুল ইসলাম বলেন- পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী উপজেলার বিভিন্ন হাটবাজারে নজরদারী থাকবে। মনিটরিং টিম বাজারের খোঁজ খবর রেখে প্রশাসনকে অবগত করবে। কোন ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যতিক্রম করলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের সুসাস্থ্য নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যেই এ ভেজাল বিরোধী অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com