সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

জানাযার নামাজে মানুষের ঢল ” লাখো ভক্তকে কাদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন সুলতানশীর সৈয়দ আউলিয়া মিয়া

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৫০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ লাখো ভক্তবৃন্দকে কাদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক সুলতানশী হাবেলীর সু-শিক্ষিত পন্ডিত নামে খ্যাত বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ ও আধ্যাত্মিক সাধক পীরে ক্বামেল সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী ওরফে সৈয়দ আওলিয়া মিয়া। গতকাল রবিববার সকাল ১১টায় সুলতানশী মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ জেলার বিভিন্ন স্থানকে আসা হাজার হাজার মুসল্লিয়ানদের ঢল নামে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাই সৈয়দ গোলাম কিবরিয়া। পরে মোনাজাত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, গত শনিবার সকাল ৬ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনক কারণে ইন্তেকাল করেন সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী ওরফে সৈয়দ আউলিয়া মিয়া। তার মৃত্যর সংবাদ শুনে সুলতানশী হাবিলীসহ ভক্তমহলে শোকের ছায়া নেমে আসে। অভিভাবক শূন্য হয়ে পড়ে সুলতানশী হাবিলী। মরহুমের পারিবারিক সূত্র জানায়, ১৩৪৩ বাংলা সনের ২৩ শে অগ্রাহয়ণ জন্মগ্রহন করেন সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী ওরফে সৈয়দ আউলিয়া মিয়া। তাঁর পিতা মরহুম সৈয়দ গোলাম মোস্তফা হোসাইনী চিশতি একজন ইংরেজী, আরবী, উর্দু ও ফারসী ভাষায় উচ্চ শিক্ষিত আলেম ছিলেন। সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতি ১৯৫৬ ইং সনে বাংলা, আরবী-ফারসী, উর্দু ও ইংরেজী ভাষায় উচ্চ শিক্ষা লাভ করে পান্ডিত্য অর্জন করেন। পিতার রেখে যাওয়া হাজারো কিতাবের একটি লাইব্রেরী প্রাপ্ত হন। ১৯৫৬ ইং সন থেকে জীবনের অন্তিমকাল অবধী আরবী, উর্দু, ফারসী ও ইংরেজী ভাষায় ইসলাম ধর্মীয় জটিল তত্ত্বসমূহের গবেষণার কাজ চালিয়ে গেছেন। বাংলা-ইংরেজী, আরবী-উর্দু ও ফারসী ভাষায় তিনি একজন সুপন্ডিত ছিলেন। সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী অনেক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। তিনি হবিগঞ্জ সাহিত্য পরিষদ-এর সভাপতি ও সিপাহসালার সাইয়্যেদ নাসিরউদ্দিন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিয়মিত মাসিক মদিনা, মাসিক তরজুমানসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লেখতেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে দ্বীনহীন রচনাবলী, তরফের ইতিবৃত্ত, মহরম পরিচিতি, শানে পাঞ্জাতন ও ডুব দাও সখা সত্য সিন্ধু জলে উল্লেখযোগ্য। এছাড়াও তিনি লিখেছেন তরফের ইতিকথা, শানে পাঞ্জাতন, মহররম পরিচিতি, ইশকে রাছুল, ইসলামের দৃষ্টিতে বায়ত তরিকা , ইসলামের আলো নামাজ প্রসঙ্গ, রচনা- কদমবুচি প্রসঙ্গ, মুআদ্দাত আল কোরবা, আউলিয়া কিরামের ওসীলা ফজিলত ও মর্যাদা। তাঁর প্রতিষ্ঠিত মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ থেকে অনেকগুলো স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com