রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

দক্ষিন সাঙ্গরে ও পইলে বজ্রপাতে স্কুল ছাত্রীসহ নিহত ২ ॥ ৩ ভাই আহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৪৪৯ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ সদর উপজেলা ও বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে স্কুল ছাত্রীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলার পইল নাজিরপুর গ্রামের কৃষক ডেঙ্গু মিয়া গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে তার পুত্রদের নিয়ে ধান কাটছিল। দুপুরের দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হয়। এতে তারা পিতাপুত্রসহ ৩ জন বজ্রাঘাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই ডেঙ্গু মিয়ার মৃত্যু হয়। ছাড়াও তার তিন পুত্র তোরাব আলী (৩০), কিতাব আলী (২৫) ও করম আলী (২২) আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে সালমা আক্তার (৮) নামে এক শিশু খলায় খেলা করছিল। এসময় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের মনফর আলীল কন্যা। শিশু সালমার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নিহত ডেঙ্গু মিয়ার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন রুবেল ২৫ হাজার টাকা সরকারী অনুদান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com